ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

এএফসি অ্যাগ্রোর কারখানা বন্ধ

২০২৬ জুলাই ০৯ ১৭:০৫:১৯
এএফসি অ্যাগ্রোর কারখানা বন্ধ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের একটিভ ফাইন কেমিক্যালসের পরে এএফসি অ্যাগ্রো বায়োটেকের কারখানা বন্ধ অবস্থায় পাওয়া গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএসইর পরিদর্শক দল কোম্পানিটির কারখানা প্রাঙ্গণে গিয়ে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পায়। এ সময় কারখানায় কোনো ধরনের স্বাভাবিক উৎপাদন বা কার্যক্রম চলমান ছিল না বলে জানা গেছে। তবে কী কারণে কারখানা বন্ধ রয়েছে, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

এর আগের গত ২৫ জুন ডিএসইর পরিদর্শক দল একটিভ ফাইন কেমিক্যালসের কারখানা প্রাঙ্গণে গিয়ে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পায়।

এএফসি অ্যাগ্রো বায়োটেক ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৫ কোটি ২২ লাখ টাকা। এরমধ্যে ৭২ দশমিক ১৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালক ছাড়া শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। এ কোম্পানিটির গতকাল বৃহস্পতিবার শেয়ারদর দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সা।

অন্যদিকে একটিভ ফাইন কেমিক্যাল ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৯ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে ৮৭ দশমিক ৯৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। এ কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭ টাকা ৩০ পয়সা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন