ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

২০২৬ জুলাই ১১ ১৭:০৫:০৫
সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫-০৯) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ১৯.৬৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ১৯.৬৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪২ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.১০%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - বেক্সিমকো ফার্মার ২.২৪%, আইটিসির ২.০৪%, বেক্সিমকোর ১.৯২%, ব্র্যাক ব্যাংকের ১.৮৮%, ফারইস্ট নিটিংয়ের ১.৭৩%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৭২%, আইপিডিসি ফাইন্যান্সের ১.৭০%, ডমিনেজের ১.৬৭% ও সামিট অ্যালায়েন্স পোর্টের ১.৬৬% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন