মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মার্জিন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়া কমিশন সভায় অনুমোদন পেলেও সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জনমত যাচাইয়ের আগেই খসড়া বিধিমালা নিয়ে অসম্পূর্ণ, অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় মার্জিন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি কেবল একটি প্রাথমিক খসড়া, যা এখনও জনমত যাচাই ও পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। ফলে এ পর্যায়ে বিধিমালাটিকে চূড়ান্ত হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই।
বিএসইসি জানায়, সংশোধনের উদ্দেশ্য হলো বিদ্যমান বিধিমালা বাস্তবায়নের সময় দেখা দেওয়া বিভিন্ন ব্যবহারিক সমস্যা দূর করা, বিধিমালাকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করা এবং বাজারসংশ্লিষ্টদের জন্য এর প্রয়োগ আরও সহজ করা।
সংস্থাটি আরও জানায়, খসড়া প্রণয়নের ক্ষেত্রে মার্জিন সুবিধা ব্যবহারকারী বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বাজার মধ্যস্থতাকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য একটি কার্যকর, বাস্তবমুখী ও বিনিয়োগকারী-বান্ধব মার্জিন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা।
বিএসইসি জানিয়েছে, অনুমোদিত খসড়াটি শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে জনমত আহ্বান করা হবে। অংশীজন ও সাধারণ জনগণের মতামত গ্রহণের পর প্রয়োজনীয় সংশোধন শেষে বিধিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
এ অবস্থায় খসড়া বিধিমালা সম্পর্কে আংশিক বা অনুমাননির্ভর তথ্য প্রকাশ করে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
পাঠকের মতামত:
- সী পার্লের লোকসান কমেছে
- মুনাফা তুলে নেওয়ায় ভারতের শেয়ারবাজারে বড় পতন
- বন্ড সুবিধার অপব্যবহারে ৩৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত
- রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণে ব্যাংকের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত: মুজেরী
- সাজানো জনপ্রিয়তার দিন শেষ, দর্শক এখন সব বোঝেন: শহিদ
- বয়স লুকাতে চান না শাহরুখ, ‘কিং’-এ নতুন অবতারে আসছেন
- আইসিএবি পুরস্কারে শাহজালাল ব্যাংকসহ ৩৫ প্রতিষ্ঠান
- আর্থিক প্রতিবেদনে আস্থার ঘাটতি কমাতে আইসিএবিকে তাগিদ বিএসইসি চেয়ারম্যানের
- রোহিতের সহ-অধিনায়ক হতে চাননি বুমরা
- ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টই শেষ মুশফিকের
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি
- ১২ কেজি ওজন বাড়িয়ে চোটে পড়লেন শ্রদ্ধা
- শাহরুখ-কারিনার ‘ড্যাডি কুল’, নতুন গানে মুগ্ধ ভক্তরা
- এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে
- বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ১০৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সামিট পাওয়ার
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- আইপিওতে দরপ্রস্তাব অনুযায়ী শেয়ার কিনতে হবে যোগ্য বিনিয়োগকারীদের
- লুজারের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- বৃহস্পতিবারও শেয়ারবাজারে পতন
- সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি সম্পন্ন
- তৃতীয় দফায় বিচ্ছেদের পথে ন্যান্সি
- বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব
- ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল
- সালতা ক্যাপিটালের তিন লেনদেনে অনিয়মের সন্দেহ, তদন্তে বিএসইসি
- আচরণবিধি ভাঙায় কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়ার সিইও
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
- ১ হাজার ৭০০ পয়েন্ট বেড়ে ৮৪ হাজারের ঘরে সেনসেক্স
- আস্থা হারিয়ে পুঁজি গুটাচ্ছেন বিদেশিরা
- অনন্তের সঙ্গে ভিডিও নিয়ে বিতর্ক, আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
- আইপিএল নিলামে বাবা-ছেলে জুটি নবী ও হাসান
- ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন চান আইসিসির ব্যবস্থা
- লুজারের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় পতন
- লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা
- অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ সিমেন্ট
- ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
- সী পার্লের ‘নো’ ডিভিডেন্ড
- গ্রামীণ ব্যাংকের মালিকানা গ্রাহকদের হাতে, ইউনূসের নেই শেয়ার
- ডিএসইর বাজার মূলধনের দ্বিগুণের বেশি এনভিডিয়ার বছরে মুনাফা
- সাফকো স্পিনিং ছাড়ছে পুরো পর্ষদ
- এনভিডিয়ার শেয়ারে ট্রাম্পের ফিরল ১৮০ কোটি টাকা
- ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং
- ভারতের শেয়ারবাজারে ৩ লাখ কোটি টাকার মূলধন উধাও
- টাটা সন্সের বোর্ড সভা স্থগিত, আইপিও নিয়ে বাড়ছে জটিলতা
- ৫ হাজার ৫৬০ কোটি টাকার আইপিও আনছে রেজারপে
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বিডি অটোকার
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমাল বিএসইসি
- ডিজিটাল এজিএমে শর্ত শিথিল করল বিএসইসি
- ছয় ফান্ডে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল চূড়ান্ত
- উত্থানে ফিরল শেয়ারবাজার
- বোনাস শেয়ার ছাড়তে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব
- ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
- লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
- কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, স্বস্তিতে প্রবাসীরা
- ১৫ বছরের জন্য জাপানি কোম্পানির হাতে যাচ্ছে থার্ড টার্মিনাল
- লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি
- তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা
- কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
- ঢাকার হোটেলে কোহলিদের গোপন ভোজের সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান
- দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে বড় পরিবর্তন, সাড়ে তিন বছর পর ফিরলেন ইয়াসির
- লুজারের শীর্ষে এএফসি অ্যাগ্রো
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














