ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ

২০২৬ আগস্ট ০২ ১০:১৬:৪২
আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ৪ শতাংশ উত্থান হয়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮৩ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৩ টাকা বা ৪ শতাংশ।

ব্যবসায় এই উত্থানের কারণ হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বিনিয়োগ আয় বৃদ্ধি পাওয়ায় চলতি বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৮ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.০৬ টাকা বা ৮ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন