ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম

২০২৬ আগস্ট ০৩ ১০:১৪:৫২
ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম

অর্থ-বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও জ্যেষ্ঠতম কর্মকর্তা মো. তৌফিকুল হাকিম।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৭৮তম সভায় গত ২৫ জুন এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত মো. তৌফিকুল হাকিম ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন