ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন

২০২৬ আগস্ট ১৯ ১৬:২৯:৩৫
শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়। যা বুধবারও (১৯ আগস্ট) অব্যাহত ছিল। এতে ৬ কার্যদিবসে ডিএসইর মূল্যসূচক কমেছে ১৩৪ পয়েন্ট।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭০ পয়েন্টে। যা এর আগের ৫ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ৪১ পয়েন্ট, সোমবার ৪৬ পয়েন্ট, রবিবার ২৪ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৩ পয়েন্ট ও বুধবার ৬ পয়েন্ট কমেছিল। অর্থাৎ শেষ ৬ কার্যদিবসে সূচক কমেছে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৭৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৯৮ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৬৫ কোটি ২৮ লাখ টাকার বা ২৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪০ টি বা ৩৫.০৯ শতাংশের। আর দর কমেছে ১৯৮ টি বা ৪৯.৬২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬১ টি বা ১৫.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৩৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১১৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৯৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১১১ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন