ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

লেনদেন নামল সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে

শেয়ারবাজারে পতন অব্যাহত

২০২৬ আগস্ট ২৫ ১৫:৫৪:১২
শেয়ারবাজারে পতন অব্যাহত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুর ৪ কার্যদিবস টানা পতন হয়। এরপরে বৃহস্পতিবার মূল্যসূচকের সামান্য উত্থান হয়। তবে চলতি সপ্তাহ বড় পতনে শুরু হয়েছে। যা সোমবারও অব্যাহত ছিল। এরপরে মঙ্গলবার সামান্য পতন হয়েছে। তবে লেনদেন নেমে গেছে গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৪০ পয়েন্টে। যা সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। তবে আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও এর আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬০১ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩১ কোটি ১৮ লাখ টাকার বা ২২ শতাংশ। এরমাধ্যমে আজকের লেনদেন ৭ এপ্রিল বা সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৫ টি বা ৪৪.৭৬ শতাংশের। আর দর কমেছে ১৫২ টি বা ৩৮.৮৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১১৯ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৬২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১৭৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন