ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

২০২৬ আগস্ট ২৭ ১০:৩০:২৪
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে ব্যাংকটি জানিয়েছে, গত ২৫ আগস্ট পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।

ব্যাংক জানিয়েছে, টায়ার-২ মূলধন বাড়ানোর উদ্দেশ্যে এ বন্ড ইস্যু করা হবে। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর বন্ড ইস্যু ও অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন