ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সিনোবাংলার রাইট ইস্যুর অনুমোদন

২০২৩ ডিসেম্বর ১২ ১৮:৫৫:২০
সিনোবাংলার রাইট ইস্যুর অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএসইসির ৮৯১তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট (১আর:২) শেয়ার ইস্যু করবে। এ অনুপাতে ১ কোটি ৯৮ হাজার ২৮৩টি সাধারণ শেয়ার রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ২০ টাকা।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধ করবে।

রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮.১৯ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন