ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ডিজিটাল ব্যাংকিংয়ে বিনিয়োগ করবে পূবালি ব্যাংক

২০২৩ আগস্ট ১০ ০৯:৪৬:৫১
ডিজিটাল ব্যাংকিংয়ে বিনিয়োগ করবে পূবালি ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালি ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকিংয়ে বিনিয়োগ করার প্রস্তাবে সম্মতি দিয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূবালি ব্যাংক ৯টি ব্যাংকের সঙ্গে যৌথভাবে ডিজিটাল ব্যাংকিংয়ে বিনিয়োগ করবে। এক্ষেত্রে পূবালি ব্যাংক থেকে ১৩ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করা হবে। যা হবে মোট পরিশোধিত মূলধনের ১১.১১ শতাংশ।

ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিংয়ের নাম হবে ‘ডিজি১০ ব্যাংক পিএলসি’।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন