ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১০:০৯:৩৩
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-১’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, রেটিংয়ের ক্ষেত্রে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং নির্ধারণের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।

রেটিংয়ের সঙ্গে কোম্পানিটির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

ইসিআরএলের এই রেটিংয়ে দীর্ঘমেয়াদে কোম্পানিটির ঋণ পরিশোধ সক্ষমতা সর্বোচ্চ মানের এবং স্বল্পমেয়াদে শক্তিশালী আর্থিক সক্ষমতার ইঙ্গিত দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন