ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ২৯ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

২০২৩ ডিসেম্বর ১৬ ১১:২০:০৫
সাপ্তাহিক লেনদেনের ২৯ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (১০-১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৯.৩৯ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৭ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৯.৩৯ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারে। কোম্পানিটির ৬ কোটি ০২ লাখ ৮৭ হাজার ২৫৩ টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৪২ কোটি ৯৮ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.৮০%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সসরিজের ৩.৬৫%, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৩.২৯%, প্যাসিফিক ডেনিমসে ৩.০০%, ফু-ওয়াং সিরামিকে ২.৮৫%, বিডি থাই অ্যালুমিনিয়ামে ২.৬০%, এডভেন্ট ফার্মার ২.৪১%, ইয়াকিন পলিমারে ২.৩৫%, ওরিয়ন ইনফিউশনে ২.৩০% ও এসকে ট্রিমসে ২.১৭% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন