ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ারবাজারে অনিশ্চয়তা 

২০২৬ অক্টোবর ০৬ ০৮:১৭:৫৬
শেয়ারবাজারে অনিশ্চয়তা 

শেয়ারবাজারে অস্থিরতা বাড়ায় তুলনামূলক নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন অনেক বিনিয়োগকারী। এমন পরিস্থিতিতে স্থায়ী আমানতে (এফডি) প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৮ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ভারতের কয়েকটি ব্যাংক।

চলতি বছরের অক্টোবরে পাঁচ বছরের মেয়াদি স্থায়ী আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। ষাটোর্ধ্ব গ্রাহকেরা এ ব্যাংকে পাঁচ বছরের এফডিতে ৮ দশমিক ৫০ শতাংশ সুদ পাবেন।

এর পরেই রয়েছে এসবিএম ব্যাংক। পাঁচ বছরের স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংকটি দিচ্ছে ৮ দশমিক ১৫ শতাংশ সুদ। একই মেয়াদে জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের সুদের হার ৮ শতাংশ।

এ ছাড়া উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে পাঁচ বছরের এফডিতে প্রবীণদের সুদ ৭ দশমিক ৭০ শতাংশ। একই মেয়াদে ইকুইটাস ও উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক দিচ্ছে ৭ দশমিক ৫০ শতাংশ করে। এ ছাড়া এইউ ও স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংকে সুদের হার ৭ দশমিক ২৫ শতাংশ।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যেও কয়েকটি প্রতিষ্ঠান তুলনামূলক বেশি সুদ দিচ্ছে। ডিসিবি ব্যাংকে পাঁচ বছরের এফডিতে প্রবীণ নাগরিকেরা ৮ শতাংশ সুদ পাবেন। এসবিএম ব্যাংক অব ইন্ডিয়া ও অ্যাক্সিস ব্যাংকে এই হার ৭ দশমিক ৫০ শতাংশ। আইসিআইসিআই ব্যাংকে সুদের হার ৭ দশমিক ১০ শতাংশ।

বন্ধন ব্যাংকে পাঁচ বছরের স্থায়ী আমানতে প্রবীণ গ্রাহকদের সুদ ৭ দশমিক ৭৫ শতাংশ। আবার দুই থেকে তিন বছরের মেয়াদি এফডিতে তারা ৭ দশমিক ৯৫ শতাংশ সুদ পাবেন।

সরকারি ব্যাংকগুলোর মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় প্রবীণ নাগরিকদের পাঁচ বছরের এফডিতে সুদ ৭ দশমিক ০৫ শতাংশ। ব্যাংক অব বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অব ইন্ডিয়া ও কানারা ব্যাংকসহ অন্যান্য সরকারি ব্যাংকে এই হার ৬ দশমিক ৫০ থেকে ৬ দশমিক ৯০ শতাংশের মধ্যে।

তবে স্থায়ী আমানতের সুদের হার সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। আর এফডিতে টাকা রাখার পর সংশ্লিষ্ট মেয়াদে সুদের হার সাধারণত অপরিবর্তিত থাকে। তাই বিনিয়োগের আগে ব্যাংকের বর্তমান সুদের হার, মেয়াদ ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন