এলএনজি সরবরাহে নতুন ঝুঁকি, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে ইউরোপের অন্যতম প্রধান সরবরাহকারী হয়ে ওঠা কাতারের এলএনজি রপ্তানিও এখন হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে।
এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক গ্যাসের বাজারে। এশিয়ায় এলএনজির দাম বেড়েছে, একই সঙ্গে শীতের আগে ইউরোপের গ্যাস মজুদ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপে চাহিদা বেড়ে গেলে এশিয়ার দেশগুলোর জন্য এলএনজি সংগ্রহ আরও কঠিন হয়ে উঠতে পারে। আর এই পরিস্থিতিতে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কাতারের এলএনজি সরবরাহে বড় ধাক্কা
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর চুক্তি অনুযায়ী এলএনজি সরবরাহ করতে পারছে না কাতার। পরিস্থিতির মধ্যে দেশটি মাত্র ৯৮টি এলএনজি জাহাজের চালান পাঠাতে পেরেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৬৩৪টি।
অর্থাৎ এক বছরে চালান কমেছে ৫৩৬টি। এর ফলে আন্তর্জাতিক বাজারে প্রায় ৩ কোটি ৯০ লাখ টন এলএনজির ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতির পরিমাণ গত বছর বিশ্বে সরবরাহ করা মোট এলএনজির প্রায় ৯ শতাংশের সমান।
এশিয়ায় এলএনজির দাম বেড়েছে ১৪০%
সরবরাহ সংকটের সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার গ্যাসের বাজারে। বর্তমানে এলএনজির দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) প্রায় ২৫ ডলারে উঠেছে।
যুদ্ধ শুরুর আগের তুলনায় এ দাম প্রায় ১৪০ শতাংশ বেশি। তবে ২০২২ সালের মতো ভয়াবহ পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওই সময় এলএনজির দাম সর্বোচ্চ প্রায় ৭০ ডলারে উঠেছিল।
ইউরোপের গ্যাস মজুদেও উদ্বেগ
এলএনজি সরবরাহ সংকটের পাশাপাশি ইউরোপের গ্যাস মজুদ নিয়েও উদ্বেগ বাড়ছে। বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলো প্রায় ৭২ শতাংশ পূর্ণ রয়েছে, যা বছরের এই সময়ের হিসাবে সর্বনিম্ন।
২০২২ থেকে ২০২৫ সালের একই সময়ে ইউরোপের গড় গ্যাস মজুদ ছিল প্রায় ৯০ শতাংশ। সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে মজুদের পরিমাণ আরও কম—মাত্র ৫৭ শতাংশ।
শীতে ইউরোপ-এশিয়ার প্রতিযোগিতা বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের আশঙ্কা, নভেম্বরে ইউরোপে অপ্রত্যাশিতভাবে তীব্র শীত শুরু হলে গ্যাসের চাহিদা দ্রুত বেড়ে যেতে পারে। তখন ইউরোপের দেশগুলো এলএনজি কিনতে এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে।
এ পরিস্থিতিতে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ৩০ থেকে ৪০ ডলারে উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শীত দীর্ঘ হলে ইউরোপ ও এশিয়ার মধ্যে এলএনজি সংগ্রহের প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। ফলে আমদানিনির্ভর এশীয় দেশগুলোকে বেশি দামে গ্যাস কিনতে হতে পারে।
বাংলাদেশের জন্য বাড়ছে ঝুঁকি
এলএনজি সরবরাহের এই সংকট বাংলাদেশের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এরই মধ্যে চাহিদা অনুযায়ী এলএনজি পাওয়া যাচ্ছে না। ফলে দেশের গ্যাসনির্ভর শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চাপ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আরও বাড়লে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে। একই সঙ্গে পর্যাপ্ত এলএনজি সংগ্রহ করতে না পারলে শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
২০২৭ সালেও বাড়তি দামের আশঙ্কা
কাতারের এলএনজি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আগামী শীতের আগে ইউরোপের গ্যাস মজুদ পূরণ করতে অতিরিক্ত প্রায় ২ কোটি টন এলএনজি প্রয়োজন হতে পারে।
এর ফলে ২০২৭ সালজুড়েই আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম তুলনামূলক বেশি থাকার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইউরোপের মজুদ পুনর্গঠন এবং শীতকালীন চাহিদা মেটাতে বাড়তি এলএনজি কেনার প্রয়োজন হলে এশিয়ার আমদানিকারক দেশগুলোর ওপরও চাপ বাড়বে।
তবে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক এলএনজি বাজারের চিত্র কিছুটা ভিন্ন হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে বর্তমান সংকট ও উচ্চমূল্যের চাপ ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। :
পাঠকের মতামত:
- মতির স্পিনিং মিলসের পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই
- এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- এক প্রকল্পের কাজ অন্যটিতে নিতে চায় সরকার, চীনা প্রতিষ্ঠানের আপত্তি
- পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- গুজব ও কারসাজির বাজারে বিনিয়োগ নয়, ট্রেডিং করছেন অধিকাংশ
- গোল্ডেন হার্ভেস্টে ৫০০ কোটি টাকার হিসাব নিয়ে নিরীক্ষকের উদ্বেগ
- কেলেঙ্কারিতে নেতৃত্ব হারাল এনভিডিয়া, উধাও ২৬৪ লাখ কোটি টাকার বাজারমূল্য
- শেয়ারবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা
- ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ
- দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
- রাধিকার মন্তব্য নিয়ে মুখ খুললেন কীর্তি
- স্পেসএক্সে ১৭২০ কোটি ডলারের বিনিয়োগ এনভিডিয়ার
- নোকিয়া, ইন্টেল ও সিনপসিসে বিনিয়োগ কমাল এনভিডিয়া
- নয় হাজার কোটি টাকার আইপিও আনছে কোল ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান
- ভারতের শেয়ারবাজারে বড় উত্থান, সেনসেক্স ছাড়াল ৮৪ হাজার
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৪৫৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














