ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

২০২৬ অক্টোবর ২৭ ১৪:৩৭:৪৬
ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্লক মার্কেটে ১৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৩৭ হাজার ৪১৭ টি শেয়ার ২৩ বার হাত বদলের মাধ্যমে ৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ইভিন্স টেক্সটাইলের ৩ কোটি ৪ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন