ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার

২০২৬ নভেম্বর ০৩ ০৮:৪১:২৪
চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারে যখন দরপতন ও দুর্বল লেনদেনের চাপ, তখন দীপাবলির আগে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। সোমবার, ২ নভেম্বর, লেনদেন শুরুর পরপরই সেনসেক্স এক হাজার পয়েন্টের বেশি বেড়ে যায়। একই সময়ে নিফটিও ৩০০ পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী হয়।

সকাল ১১টার দিকে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক ৭৫ হাজার ৪৬৮ পয়েন্টে উঠে যায়। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি-৫০ সূচক দাঁড়ায় ২৩ হাজার ৩৩১ পয়েন্টে। দুই সূচকেই বাড়ার হার ছিল এক শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, বাজার চাঙা হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আলোচনা এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসায় ভারতের অর্থনীতিতে স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। গত শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে উঠেছিল, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। সোমবার তা কমে ১১০ ডলারে নেমে আসে।

এ ছাড়া চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফলে প্রত্যাশার চেয়ে ভালো করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। সোমবার সকাল ১১টার মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ছয় শতাংশ বেড়েছে। এতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

অন্যদিকে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসডাক সূচক ২ দশমিক ৮ শতাংশ কমে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবসার দুর্বলতা প্রকাশ্যে আসার পর এই পতন ঘটে। ভারতীয় বাজারে এ ধরনের প্রতিষ্ঠানের উপস্থিতি তুলনামূলক কম থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন