ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৪৫৩ কোটি টাকা

২০২৬ নভেম্বর ২১ ০৯:৩০:২১
বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৪৫৩ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৫-১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৪৫৩ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৩ হাজার ৪৫৩ কোটি টাকা বা ০.৫১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৪৩ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৯ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭১৪ কোটি ৯০ লাখ টাকার বা ২১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫০৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৭৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫১ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৩ টির বা ৪৩.৫৮ শতাংশের, কমেছে ১৫৮ টির বা ৪৫.০১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির বা ১১.৩৯ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫ কোটি ২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৯ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৩১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৩ টির দর বেড়েছে, ১১৩ টির দর কমেছে এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন