ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

২০২৩ আগস্ট ১২ ১২:২০:২৩
সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (০৬-১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৩২ শতাংশের বেশি হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৫ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩২.২৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারে। কোম্পানিটির ৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার ২০৬টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১০৪ কোটি ২ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.০২%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু ওয়াং ফুডে ৪.৮৮%, সোনালি পেপারে ৩.৯০%, সী পার্লে ৩.৩৪%, আলিফ ইন্ডাস্ট্রিজে ৩.১৬%, লীগ্যাছি ফুটওয়্যারে ২.৭৪%, এমারেল্ড অয়েলে ২.৫৭%, দেশবন্ধু পলিমারে ২.৪৪%, রূপালি লাইফে ২.১৭% ও জেএমআই হসপিটালে ২.০৬% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন