আবারও শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠার কথা বললেন বিএসইসি চেয়ারম্যান
দায়িত্ব নেওয়ার শুরু থেকেই শেয়ারবাজারে সুশাসনের কথা বলে আসছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আগের ধারাবাহিকতায় বিএসইসিতে চাকরীর চুক্তির মেয়াদের শেষ পর্যায়ে এসেও মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে একই কথা বলেন। তবে বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত তা দেখতে পাননি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয় তা থেকে আমরা বেরিয়ে আসছি। অল্প গুটি কয়েকজন লোকের জন্য ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের দুর্নাম হবে সেই দিন শেষ।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সিএমএসএফ করার সময়ে চিন্তা করলাম যে একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। আর আজ সেটা প্রমাণিত হয়েছে। যাদের এটার নেতৃত্বে দেয়া হয়েছিল তারা আজ এটা প্রমাণ করেছেন। আসলে নেতৃত্ব দেয়ার যোগ্যতা সবার থাকে না।
তিনি বলেন, ডিআরইউ, ইআরএফ এবং সিএমজেএফের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এখানে যেসব সাংবাদিকরা কাজ করেন তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়তই কথা হয়। যেসব সাংবাদিকরা ফোন দেন আমরা সবার ফোন ধরি। আজকে যে রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হল এবার ৩টা হয়েছে যা আগামীতে প্রত্যেক ক্যাটাগরিতে ৩টা করে মোট ৯টা অ্যাওয়ার্ড দেয়ার জন্য আমি আয়োজকদের অনুরোধ জানিয়েছি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা আরও ভালো রিপোর্ট চাই। আমরা গুজব চাইনা। আপনাদের মধ্যে এরপরও কয়েকজন ঢুকে যায়। তারা গুজব ছড়ায়। আপনাদের মাঝে যদি কেউ চলে আসে যারা মিথ্যার আশ্রয় নিয়ে মার্কেট, দেশ ও বিনিয়োগকারীদের ক্ষতি করে তাদের আপনারাই থামাবেন। আপনারা অ্যাসোসিয়েশনই তাদের থামাবেন। যারা এবার পুরস্কার পেয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল। আর বাকি যারা রয়েছেন তারা আগামীতে চেষ্টা করবেন যেন আরও ভালো রিপোর্টিং করুন। আপনারা এই যে কষ্ট করে এত তথ্য বের করে নিয়ে আসেন তা আমাদের জন্য খুবই কাজে লাগে।
তিনি বলেন, আমরা এই মাস থেকে গভর্নেন্সে কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর তা আরও জোরদার করা হবে। বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয় তা থেকে আমরা বেরিয়ে আসছি। অল্প গুটি কয়েকজন লোকের জন্য ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের দুর্নাম হবে সেই দিন শেষ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে যারা পুরস্কার পেলেন তাদের প্রতি আবারও শুভেচ্ছা রইল। আর যারা জুরি বোর্ডে কাজ করেছেন, কষ্ট করেছেন তাদের প্রতিও অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে সিএমএসএফ চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আমরা সিএমএসএফ এবং সিএমজেএফের আন্তরিক প্রচেষ্টার ফল আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আজকের দিনটি উদযাপনের দিন। যারা ৩টি পুরস্কার পেলেন, তারা তাদের নিজস্ব প্রচেষ্টা ও নিজস্ব যোগ্যতায় পেয়েছেন। জুরি বোর্ড অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রিপোর্টগুলো যাচাই বাছাই করেছেন। আগামীতে ৯টি পুরস্কার দেয়ার জন্য সিএমএসএফের বোর্ড অব গভর্ননেন্সও চিন্তা করেছিল। তবে এবার ৩টি দিয়েই আমরা শুরু করেছি। আগামীতে ৯টি পুরস্কার দেয়া হবে।
নজিবুর রহমান বলেন, সিএমএসএফ সম্প্রতি ইউরোপে একটি ট্রেড ও ইনভেস্টমেন্ট সেমিনারে গিয়েছিলাম। সেখানে জার্মান ফ্রান্স ও বেলজিয়ামের উদ্যোক্তারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি বেলজিয়াম থেকে একজন উদ্যোক্তা সিএমএসএফ পরিদর্শনে এসেছিলেন। আমরা আশা করছি আগামীতে আরও অনেক উদ্যোক্তারা আসবেন।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ময়নুল আহসান।
অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল অর্থসংবাদ ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এসএম জাকির হোসেন।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম হারুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য দেন সিএমএসএফের বোর্ড অব গভর্নেন্সের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কী নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান। এছাড়া সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীসহ পুঁজিবাজারের বিভিন্ন অংশিজনরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














