ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

দূর্ণীতিতে ৪০ টাকা কাট-অফ প্রাইসের আমান কটন লোকসানে

২০২৪ জানুয়ারি ০৩ ১০:০০:২৮
দূর্ণীতিতে ৪০ টাকা কাট-অফ প্রাইসের আমান কটন লোকসানে

ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজার থেকে বুক বিল্ডিংয়ে উচ্চ দরে শেয়ার ইস্যু করে আমান কটন ফাইব্রাস। তবে কয়েক বছরের ব্যবধানে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব ৯ মাসের শেয়ারপ্রতি ২.৪৪ টাকার মুনাফা এখন লোকসান। যে কোম্পানিটিতে বিনিয়োগ করে ক্যাপিটাল ও লভ্যাংশ উভয় ক্ষেত্রেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে।

আমান গ্রুপের আমান ফিড ও আমান কটন শেয়ারবাজারে তালিকাভুক্ত। এই গ্রুপটির উদ্যোক্তা/পরিচালকেরা দূর্ণীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। যারা বিনিয়োগকারীদের দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। এরইমধ্যে শাস্তির আওতায় আনা হলেও দূর্ণীতি থেকে বেরিয়ে আসেনি তারা।

২০২২ সালের জানুয়ারিতে সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে কমিশন সভায় আমান কটন ফাইব্রাসের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. তৌফিকুল ইসলাম ও মো. তরিকুল ইসলামের প্রত্যেককে ৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এ ৪ পরিচালকের জরিমানার পরিমাণ দাঁড়ায় ১২ কোটি টাকায়।

কোম্পানিটির বিরুদ্ধে যেসব সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কমিশন তার মধ্যে রয়েছে - পরিকল্পনা অনুসারে আইপিওর অর্থ ব্যয় না করা, যৌথ উদ্যোগ, সহযোগী বা অঙ্গপ্রতিষ্ঠান ও অধিগ্রহণের উদ্দেশ্যে আইপিও তহবিল ব্যবহার করা, কোম্পানির আর্থিক অবস্থানের বিষয়ে সঠিক ও প্রকৃত চিত্র তুলে না ধরা, বিশেষ নিরীক্ষককে সহযোগিতা না করা এবং যথাযথ দলিলাদি ছাড়াই সম্পর্কিত পক্ষের মধ্যে লেনদেন করা। অন্যদিকে কোম্পানিটির নিরীক্ষিক আতা খান অ্যান্ড কোম্পানিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়।

আমান কটন ২০১৮ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসে। ওইসময় প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস ৪০ টাকা নির্ধারন হয়। এতে প্রতিটি শেয়ারে প্রিমিয়াম সংগ্রহ করে ৩০ টাকা। তবে সাধারন বিনিয়োগকারীদের কাছে ৩৬ টাকা করে শেয়ার ইস্যু করে। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়। যা কাট-অফ প্রাইস মূল্য বিবেচনায় ২.৫০ শতাংশ।

এদিকে ৪০ টাকা কাট-অফ প্রাইসের আমান কটনের শেয়ার দর এখন ২৬.৫০ টাকা। এতে করে ক্যাপিটাল লোকসানে কোম্পানিটির বিনিয়োগকারীরা।

এমন উচ্চ মূল্যের কোম্পানিটির সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৯৪) টাকা। অথচ শেয়ারবাজারে আসার আগে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৪৪ টাকা।

আরও পড়ুন……

ঋণ পরিশোধে শেয়ারবাজারে এসে সহযোগিতে অর্থ পাচার

ব্যবসায় এই পতনের কারন হিসেবে কাচাঁমালের দাম ও ওভারহেড খরচ বৃদ্ধিকে উল্লেখ করেছে আমান কটন কর্তৃপক্ষ। এছাড়া গ্যাস, প্যাকিং ম্যাটেরিয়ালস ও অন্যান্য ম্যাটেরিয়ালসের দর বৃদ্ধি কারন হিসেবে রয়েছে। একইসঙ্গে ডলার রেট বৃদ্ধিতে সুদজনিত ব্যয় বেড়েছে বলে জানিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন