ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

লোকসানে নিমজ্জিত এটলাস বাংলাদেশ : কোটি কোটি টাকা পড়ে রয়েছে সরকারের কাছে

২০২৪ জানুয়ারি ১১ ০৯:৩০:৫৬
লোকসানে নিমজ্জিত এটলাস বাংলাদেশ : কোটি কোটি টাকা পড়ে রয়েছে সরকারের কাছে

কয়েক বছর ধরে ব্যবসায় মন্দা যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশের। এমন একটি কোম্পানি থেকে সরকারি কোষাগারে অগ্রিম আয়কর ও ভ্যাট হিসাবে কয়েক কোটি টাকা ফেলে রাখা হয়েছে। যে কোম্পানিটিতে কয়েক কোটি টাকার অবন্টিত লভ্যাংশ থাকলেও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, এটলাস বাংলাদেশ থেকে সরকারকে অগ্রিম ৬৫ কোটি ৬৭ লাখ টাকার আয়কর দেওয়া হয়েছে। এর বিপরীতে আয়কর সঞ্চিতি রয়েছে ৩২ কোটি ৭ লাখ টাকা। কিন্তু এই সম্পদ ও দায়ের মধ্যে কোন সমন্বয় করে না।

এদিকে অগ্রিম ভ্যাট হিসাবে সরকারের কোষাগারে ১ কোটি ১৩ লাখ টাকা দিয়েছে এটলাস বাংলাদেশ। যে কোম্পানিটির কাছে সরকার ভ্যাটবাবদ পাবে ১৪ লাখ টাকা। বাকি ৯৯ লাখ টাকার অগ্রিম ভ্যাট ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি এটলাস বাংলাদেশ।

এটলাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যার ১টি অংশে পৃথক ব্যাংক হিসাবে রাখা হয়েছে। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ৩৩ কোটি ১৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের এটলাস বাংলাদেশে সরকারের ৫১% ও শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা বাকি ৪৯ শতাংশ। মঙ্গলবার (০৯ জানুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০৪.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন