ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বন্ধ হয়ে গেল বেঙ্গল উইন্ডসোর

২০২৪ জানুয়ারি ১৬ ১১:২৩:৪০
বন্ধ হয়ে গেল বেঙ্গল উইন্ডসোর

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের কারখানা বন্ধ হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির কারখানা গতকাল (১৫ জানুয়ারি) রাত ১০টায় বন্ধ হয়ে গেছে। এছাড়া কারখানা কবে চালু হবে এ বিষয়ে এখনই জানাতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।

বেঙ্গল উইন্ডসোর ২০১৩ সালে ব্যবসা সম্প্রসারনের লক্ষ্যে শেয়ারবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করে। এক্ষেত্রে কোম্পানিটি প্রতিটি শেয়ার ইস্যু করে ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকায়। ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ১২) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১.৬২ টাকা ও ২০১২ সালের ৩১ ডিসেম্বর ২৪.৫৯ টাকা শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দেখিয়ে এই দরে শেয়ার ইস্যু করা হয়। যা উত্তোলনে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট।

এই কোম্পানিটির সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ইপিএস হয়েছে ০.৫১ টাকা।

কোম্পানিটির ভালো ব্যবসায় দেখিয়ে উচ্চ দরে শেয়ার ইস্যু করলেও তার কোন সুফল পাচ্ছে না বিনিয়োগকারীরা। প্রতিটি শেয়ারে ২৫ টাকা বিনিয়োগ করা কোম্পানি থেকে ২০২২-২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তি ৫ শতাংশ বা ৫০ পয়সা। তবে এটা ২৫ টাকা বিনিয়োগের বিপরীতে হয় মাত্র ২ শতাংশ। লভ্যাংশে এমন পতনে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে পতিত হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন