ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

২০২৪ জানুয়ারি ২০ ১০:২৫:০১
সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

গত সপ্তাহে (১৪-১৮ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৫.৮২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - বীচ হ্যাচারীর ২৩.১৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২২.০২ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.১৫ শতাংশ, ইনটেকের ১৪.০৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৩.৭৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগে ১২.৩২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.৪৭ শতাংশ, শমরিতা হসপিটালের ৮.৯৫ শতাংশ ও কোহিনূর কেমিক্যালের ৮.৪০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন