ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অগ্নি সিস্টেমসের মুনাফা কমেছে

২০২৪ জানুয়ারি ২৮ ১০:০৭:৪৮
অগ্নি সিস্টেমসের মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমসের চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২৩) ব্যবসায় ১৬ শতাংশ মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৬৯ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.১১ টাকা বা ১৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৩১ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.০১ টাকা বা ৩ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৫৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন