ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

২০২৪ জানুয়ারি ৩১ ০৯:৫৫:০৯
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডটির ২০২৩ সালে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৪২ টাকা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৩.৫৭ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন