ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১০:০৮:৩৭
গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪.৪৯ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৩৯ টাকায়।

গ্রামীণফোনের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২ মে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২৯ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন