ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

কৃষিবীদ ফিডের লভ্যাংশ ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১২:১৯:৫৬
কৃষিবীদ ফিডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কৃষিবীদ ফিডের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৫ টাকায়।

কৃষিবীদ ফিডের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ৩ মার্চ রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন