ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ২২ ০৯:৪৮:৫৮
সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮.০২ টাকায়।

সামিট পাওয়ারের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৪ মার্চ রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন