মেঘনা কনডেন্সড মিল্কে কোটি কোটি টাকার অনিয়ম
শেয়ারবাজারে তালিকাভুক্ত একই উদ্যোক্তা/পরিচালকদের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। দুটি কোম্পানিরই লোকসান অব্যাহত রয়েছে। তাই বলে থেমে নেই অনিয়ম। কোম্পানি দুটিকে মুনাফায় ফেরানোর চেষ্টার পরিবর্তে সমানতালে চলছে অনিয়ম। এরমধ্যে মেঘনা কনডেন্সড মিল্কে কোটি কোটি টাকার বিভিন্ন অনিয়ম বেরিয়ে এসেছে।
কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষকের প্রতিবেদনে অনিয়মের তথ্য বেরিয়ে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, মেঘনা কনডেন্সড মিল্ক কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ১৪ কোটি ১১ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখিয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ সম্পদের রেজিস্টার ও হিসাব বই ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে না। এছাড়া তারা ওই সম্পদের ইমেপয়ারমেন্ট টেস্ট (বাজারদর যাচাই) করেননি। যাতে করে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য যাচাই করা যায়নি।
কোম্পানি কর্তৃপক্ষের দাবি করা ৮ কোটি ২ লাখ টাকার মজুদ পণ্যের সত্যতা নিয়েও সন্দেহ করেছেন নিরীক্ষক। কারন কোম্পানি কর্তৃপক্ষ ওই মজুদ পণ্যের বিপরীতে লেজার বা সহায়ক প্রমাণাদি দিতে পারেনি। এমনকি মজুদ পণ্যের সত্যতা যাচাই করতে গিয়ে কারখানায় কোন মজুদ পণ্য পায়নি নিরীক্ষক।
এদিকে আর্থিক হিসাবে অগ্রিম/ডিপোজিট/প্রিপেমেন্ট হিসাবে ৫ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। তবে ওই অর্থ আদায় হবে না বলে নিরীক্ষক মনে করছেন। ফলে ওই অর্থ আর্থিক হিসাব থেকে বাদ দেওয়ার পরামর্শ নিরীক্ষকের। এতে করে কোম্পানির সম্পদ কমে আসবে।
এই কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ৯০ লাখ টাকা পাবে বলে আর্থিক হিসাবে দেখিয়েছে। তবে ওই টাকা আদায় নিয়ে শঙ্কা রয়েছে। ফলে প্রভিশনিং (সঞ্চিতি) গঠন করা উচিত। এছাড়া ব্যাংক ঋণ হিসেবে দেখানো ৩ কোটি ৪০ লাখ টাকার বিপরীতে লেজার, চুক্তি ও ঋণ নেওয়ার উদ্দেশ্য জানাতে বা দেখাতে পারেনি। আর হাতে নগদ ৯৯ লাখ টাকা আছে বলে আর্থিক হিসাবে উল্লেখ করলেও নিরীক্ষককে ক্যাশ বুক দিতে পারেনি।
দূর্বল এই কোম্পানিটির শেয়ার বিক্রি করে কেটে পড়ছে উদ্যোক্তা/পরিচালকেরা। যা করতে গিয়ে অনিয়মে জড়িয়েছে। তাদের কাছে কোম্পানিটির মোট ১ কোটি ৬০ লাখ শেয়ারের মধ্যে ৮০ লাখ ছিল। তবে ২০২২-২৩ অর্থবছর শেষে কমে এসেছে ৬০ লাখে। এই ২০ লাখ শেয়ার বিক্রি করলেও তারা আরজেএসসি সার্টিফাইড কপি নিরীক্ষককে দিতে পারেনি।
মেঘনা কনডেন্সড মিল্ক কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ হিসেবে ৬৪ কোটি ২৮ লাখ টাকা দেখিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংক স্টেটমেন্ট বা এ সংক্রান্ত কোন প্রমাণাদি দেখাতে পারেনি।
আর্থিক হিসাবে ব্যয়জনিত ৪৫ কোটি ১৯ লাখ টাকার দায় দেখানো হয়েছে। তবে এই দায়ের সঠিক হিসাব বহি নেই। ফলে ওই দায় নিয়ে নিশ্চিত হতে পারেনি নিরীক্ষক।
তালিকাভুক্ত এই কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের দীর্ঘদিন ধরে লভ্যাংশ প্রাপ্তি বন্ধ রয়েছে। কিন্তু অনেক বছর আগে ঘোষণা করা লভ্যাংশের ১৬ লাখ ৭৪ হাজার টাকা এখনো প্রদান করেনি।
মেঘনা কনডেন্সড মিল্ক কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ি, ডেফার্ড ট্যাক্স হিসাব করে না বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া তারা ডেফার্ড ট্যাক্স সমন্বয় ছাড়াই রিভ্যালুয়েশন সারপ্লাসের উপর ধার্য্য করা অবচয় রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেইন আর্নিংসে স্থানান্তর করে বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। এরমধ্যে ৬২.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (২১ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.৫০ টাকায়।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














