ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

গেইনারে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

২০২৩ আগস্ট ২০ ১৭:৫১:২৬
গেইনারে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

রবিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে দূর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার সর্বোচ্চ দর বেড়েছে ফু-ওয়াং ফুডের। কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ৯.২১ শতাংশ, লীগ্যাছি ফুটওয়্যারের ৬.৯৩ শতাংশ, রূপালি লাইফের ৬.৮৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪.২৮ শতাংশ, প্রগতি লাইফের ৪.১১ শতাংশ, জেমিনী সী ফুডের ৩.৯৬ শতাংশ, সিনোবাংলার ৩.৩৫ শতাংশ, সী পার্লের ৩.১৩ শতাংশ ও আমরা টেকনোলজির ২.৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন