ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানায় পরিবর্তন

২০২৩ আগস্ট ২১ ১০:১৮:৩৭
মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানায় পরিবর্তন

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানায় পরিবর্তন এসেছে। কোম্পানিটির পূর্বের সব পরিচালকেরা তাদের শেয়ার হস্তান্তর করে দিয়েছে। এরমাধ্যমে পর্ষদেও এসেছে পরিবর্তন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মোর্শেদ, সিইও ড. লতিফা বিনতে লুৎফর, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী ও পরিচালক আশাদুর রহমান মির্জা তাদের সব শেয়ার বা ৩০ লাখ ২২ হাজার ৯০০ শেয়ার মেহমুদ ইক্যুইটিজ লিমিটেডে হস্তান্তর করেছে।

এরপরে মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড নতুন করে পর্ষদ সাজিয়েছে। যেখানে ড. একেএম শাহাবুব আলমকে এমডি পদে নিয়োগ দিয়েছে। এছাড়া শওকত মেহমুদ ও নয়ন মেহমুদকে পরিচালক পদে নিয়োগ দিয়েছে। আর ওমর ফারুককে সচিব পদে নিয়োগ দিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন