ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

টপটেন গেইনারে গেম্বলিং আইটেম সোনালি পেপার

২০২৩ আগস্ট ২১ ১৫:২৯:৫১
টপটেন গেইনারে গেম্বলিং আইটেম সোনালি পেপার

সোমবার (২১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে মোহাম্মদ ইউনুস ও আবুল খায়ের হিরুর গেম্বলিং আইটেম সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস। কারসাজির মাধ্যমে অতিমূল্যায়িত করা কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সর্বোচ্চ দর বেড়েছে রূপালি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর ৯.৯৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ৮.১৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭.৮৭ শতাংশ, ফু ওয়াং ফুডের ৭.৮১ শতাংশ, সোনালি পেপারের ৭.৫০ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৭.৪৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭ শতাংশ ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন