ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

টানা ৩দিন বন্ধ হচ্ছে শেয়ারবাজার

২০২৪ মার্চ ১৪ ০৯:১৬:২৯
টানা ৩দিন বন্ধ হচ্ছে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শুক্রবার থেকে রবিবার দেশের ঊভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে এ ছুটিতে যাচ্ছে শেয়ারবাজার।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ উপলক্ষ্যে ওইদিন সরকারি ছুটি। ফলে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। যাতে করে আগামি শুক্রবার থেকে রবিবার শেয়ারবাজার বন্ধ থাকবে।

আগামী সোমবার (১৮ মার্চ) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন