ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ৩১ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

২০২৪ মার্চ ১৫ ১১:৩১:৪৩
সাপ্তাহিক লেনদেনের ৩১ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৩১.৯৫ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৪০১ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩১.৯৫ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৫ কোটি ৫৫ লাখ ০৪ হাজার ৭৬২ টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৫৯ কোটি ৫২ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.৭১%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৪.৪৯%, লাভেলোর ৪.০১%, ওরিয়ন ইনফিউশনের ৩.৯৫%, এসএস স্টিলের ২.৮৭%, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে ২.৫৬%, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ২.৫০%, বেস্ট হোল্ডিংসের ২.১৪%, আফতাব অটোর ১.৮৬% ও ফরচুন সুজের ১.৮৬% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন