ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সিঅ্যান্ডএ টেক্সটাইলে ৩১১.০৪ কোটি টাকার গরমিল

২০২৪ মার্চ ২৭ ০৯:৩৬:৪৯
সিঅ্যান্ডএ টেক্সটাইলে ৩১১.০৪ কোটি টাকার গরমিল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ গ্রুপের নিয়ন্ত্রণাধীন সিঅ্যান্ডএ টেক্সটাইলে ৩১১.০৪ লাখ টাকার সম্পদ ও দায় হিসাবের প্রমাণাদি পায়নি নিরীক্ষক। যে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে সুদজনিত ব্যয় না দেখিয়ে কৃত্রিম মুনাফা দেখানো হয়েছে।

নিরীক্ষক জানিয়েছে, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাবে দেখানো বছরের শুরুর ১০১.১২ কোটি টাকার স্থায়ী সম্পদের পর্যাপ্ত ও সঠিক অডিট প্রমাণাদি পাওয়া যায়নি।

এছাড়া ওই অর্থবছরের শেষে দেখানো ৪.১৫ কোটি টাকার সিকিউরিটি ডিপোজিট, ১৪.৩৬ কোটি টাকার ওয়ার্ক-ইন-প্রসেস, ১.৩৬ কোটি টাকার নগদ ও নগদ সমতূল্য, ২০.০৭ কোটি টাকার ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট, ১৪১.৭১ কোটি টাকার সাসপেন্স অ্যাকাউন্ট, ২০ কোটি টাকার অব্যাংকিং লোন, ০.৫৭ কোটি টাকার বকেয়া দায়, ৫.৯০ কোটি টাকার সঞ্চিতি এবং ১.৮০ কোটি টাকার আয়ের পর্যাপ্ত ও সঠিক অডিট প্রমাণাদি পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

এদিকে কোম্পানিটি ১৫৫.৮৫ কোটি টাকার ব্যাংক লোন এবং ২০ কোটি টাকার অব্যাংকিং লোনের উপরে সুদ হিসাব করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

এ কোম্পানিটির ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৮৮.৬৮ কোটি টাকার লোন খেলাপি হয়েছে। যে অর্থ পূণ:তফসিল করা হয়েছে এবং ২৮.৬৮ কোটি টাকা মওকুফ করা হয়েছে। এই মওকুফ করা অর্থকে ২০২১-২২ অর্থবছরে ১৫.০১ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ১৩.৬৭ কোটি টাকা আয় হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মওকুফের বিষয়ে ২০২৩ সালের ২৬ অক্টোবর ব্যাংক থেকে জানানো হলেও কোম্পানি কর্তৃপক্ষ তার আগেই ২০২২-২৩ অর্থবছরে ১৩.৬৭ কোটি টাকা আয় দেখিয়ে দিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৫ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিঅ্যান্ডএ টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৯ কোটি ৩২ লাখ টাকা। এরমধ্যে ৭৭.৮৬ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (২৬ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ৭.৪০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন