শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
অতিরঞ্জিত সম্পদ ও ইপিএস দেখিয়ে টাকা তুলতে যাচ্ছে ক্রাফটসম্যান ফুটওয়্যার
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান)
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে বিভিন্ন কোম্পানি আর্থিক হিসাবে অতিরঞ্জিত তথ্য দিয়ে থাকে, এ অভিযোগ অনেকদিন আগের। যা সম্প্রতি বর্তমান কমিশনের কমিশনার আব্দুল হালিমও তার অভিজ্ঞতা থেকে প্রকাশ্যে বলেছেন। তারপরেও তাদের সময়ে সম্পদ ও শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) অতিরঞ্জিত করে শেয়ারবাজার থেকে টাকা তোলার প্রক্রিয়ায় রয়েছে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ। অবচয় কম চার্জের মাধ্যমে সম্পদ বেশি ভুলভাবে গণনার মাধ্যমে ইপিএস বেশি দেখিয়ে এমনটি করা হয়েছে। যে কোম্পানিটির শেয়ারবাজারে আসার আগে অস্বাভাবিক গতিতে পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে।
সম্প্রতি বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম ডিএসইর আয়োজিত এক সেমিনারে বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর দেখা যায় অনেক কোম্পানির আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তাহলে কোম্পানিটি যখন আইপিওর কাগজপত্র জমা দিয়েছে সেগুলো অতিরঞ্জিত করে তৈরি করা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা যারা এ কাজ করি, তারা বিবেকের কাছে প্রশ্ন করি। এ দেশের নাগরিক হিসেবে, দেশের মানুষদের ঠকানোর জন্য এ কাজ করতে পারি না। আমরা সঠিক তথ্য দেব। সেটা আমাদের দায়িত্ব।’
এসত্ত্বেও থেমে নেই অনেক কোম্পানি। যারা অতিরঞ্জিত তথ্য দিয়ে শেয়ারবাজার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। যাতে সহযোগিতা করছে আব্দুল হালিমদের কমিশন। যার ফলে তাদের দেওয়া বেশিরভাগ আইপিওর কোম্পানিগুলো এখন নিম্নগামী।যাতে বর্তমান কমিশনের আইপিওর মান ও অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এ.বি মির্জা আজিজুল ইসলাম বলেন, শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষে অনেক কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এক দুই বছর আগে থেকে কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে দেখায়। এই ধরনের প্রবণতা বন্ধে ৫ থেকে ১০ বছরের আর্থিক হিসাব পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে কিছু নিম্নমানের কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করা হয়েছে। এসব কোম্পানি বাজারের উন্নয়নে কোনো ভূমিকা তো রাখেইনি বরং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাতে মনে হচ্ছে আইপিও অনুমোদনের আগে ভালোভাবে যাচাই-বাছাই করা হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শেয়ারবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ বলেন, এখন কোম্পানিগুলো ইস্যু ম্যানেজারদের সহযোগিতায় বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে। কোম্পানিতে কিছু না থাকলেও তারা সুন্দর করে আর্থিক প্রতিবেদন তৈরি করে। এমন কোম্পানির আইপিও অনুমোদনে বিএসইসির সতর্ক হওয়া দরকার।
ক্রাফটসম্যান নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে তুলে ধরা হলে অতিরঞ্জিত সম্পদ ও ইপিএসের বিস্তারিত তথ্য।
ক্রাফটসম্যানের ভবনবাবদ সম্পদের উপর সর্বশেষ ২ বছর (২০২১-২২ ও ২০২২-২৩) অবচয় চার্জ করেছে। তবে কোম্পানিটির এ সম্পদ ২০২০-২১ এবং ২০১৯-২০ অর্থবছরেও ছিল। তারা ওইসময় অবচয় চার্জ করেনি।
দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের আগে কোম্পানিটির ভবনবাবদ সম্পদ ছিল ১০ কোটি ৭২ লাখ টাকার। যার উপর ১ বছরেই ৫% হারে অবচয় হয় ৫৪ লাখ টাকা। কিন্তু কোম্পানিটির ২০২১-২২ অর্থবছর শেষে পূঞ্জীভূত অবচয় ছিল ৫৭ লাখ টাকা। অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের আগে মাত্র ৩ লাখ টাকার অবচয় চার্জ করে। অথচ কোম্পানিটির ১২১ পৃষ্টা অনুযায়ি ওইসময় ভবন ছিল। যে কোম্পানিটির উৎপাদন শুরু হয় ২০১৯-২০ অর্থবছরে।
এদিকে ক্রাফটসম্যান কর্তৃপক্ষ কম হারে অবচয় চার্জ করেও মুনাফা ও সম্পদ বেশি দেখিয়ে আসছে। প্রসপেক্টাসের ৮২ পৃষ্টা অনুযায়ি, প্লান্ট অ্যান্ড মেশিনারীজের উপর ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১০% হারে আয়ুস্কাল ২০ বছর বিবেচনায় অবচয় চার্জ করে। এছাড়া ক্রমহাসমান পদ্ধতিতে তারা যে হারে অবচয় চার্জ করে, তাতে করে কম্পিউটার ১৩ বছর, আসবাবপত্র ২০ বছর, টিভি/রেফ্রিজারেটর ১৩ বছর, অফিস ডেকোরেশন ২০ বছর ও জেনারেটর ২০ বছর বিবেচনায় অবচয় চার্জ করে। কিন্তু এসব সম্পদ এতো দীর্ঘসময় ব্যবহারযোগ্য থাকে না।

বিএসইসি বি.ব্রাদার্স নামের একটি কোম্পানির আইপিও বাতিল করে দেয় ক্রাফটসম্যানের ন্যায় কম অবচয় চার্জ করার জন্য। যে কোম্পানিটিতে প্লান্ট অ্যান্ড মেশিনারীজ ১০ বছর বিবেচনায় অবচয় করা হয় বলে দাবির পরেও কমিশন সেটাকে কম অবচয় বলে আইপিও বাতিলের কারন হিসেবে জানিয়েছে।
ক্রাফটসম্যানের শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে দ্রুত পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে। কোম্পানিটির প্রসপেক্টাসের ৩৯ পৃষ্টা অনুযায়ি, ২৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৬ শতাংশ ইস্যু করা হয়েছে সর্বশেষ ২ অর্থবছরে (২৮ মে ২০২১-২৬ জুন ২০২৩)। এ জাতীয় কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই মূলত শেয়ারবাজারে আসে।
কয়েক বছর ধরে শেয়ারবাজারে আইপিওতে আসার আগেই হঠাৎ করে পরিশোধিত মূলধন কয়েকগুণ বেড়ে যাওয়ার বিষয়টি সমালোচনার মধ্যে রয়েছে। যে বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নও রয়েছে। যেটার সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার সংশ্লিষ্টরা।
তবে দায়িত্ব নেওয়ার পরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন বিষয়টিকে গুরুত্বারোপ করে। এ নিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত এক ওয়েবিনারে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ভালো আইপিও দিতে গিয়ে কয়েকটি বিষয় যাচাই করি। এরমধ্যে কত সময়ের মধ্যে পরিশোধিত মূলধনের পরিবর্তন হয়েছে, সেটা অন্যতম। অনেক কোম্পানি শেয়ারবাজারে আসার আগে দ্রুত মূলধন বাড়ায়। যা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

ইপিএস গণনায় খামখেয়ালিপনা করেছে ক্রাফটসম্যান কর্তৃপক্ষ। তারা শেয়ার ওয়েটেড করেছে হিসাব মানের বাহিরে গিয়ে নিজেদের মতো করে। ৯৮ পৃষ্টায় ২০২২-২৩ অর্থবছরের ইপিএস গণনায় ওই অর্থবছরের আগেই বা শুরুতে থাকা ১ কোটি ৮১ লাখ শেয়ারকে ওয়েট করে কমিয়েছে। এক্ষেত্রে তারা ওয়েট করে ১৭৮৫২০৫৫টি শেয়ার দেখিয়েছে। কিন্তু বছরের শুরুর শেয়ার ওয়েট করলে কমার সুযোগ নেই। কারন ওই শেয়ারবাবদ সংগৃহিত অর্থ পূর্ণ বছর হওয়ায় ২০২২-২৩ অর্থবছরে কমবে না।

এদিকে ২০২২-২৩ অর্থবছরের মধ্যে ২০২৩ সালের ২৬ জুন ৪৯ লাখ শেয়ার ইস্যু করা হয়েছে। যা ৫দিন ব্যবহার করা হয়েছে বিবেচনায় ওয়েট করলে শেয়ার সংখ্যা দাঁড়ায় (৪৯০০০০০/৩৬০*৫) ৬৮০৫৬টি। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ দেখিয়েছে ৩১৫০৬৮টি।
এছাড়া ২০২১-২২ অর্থবছরের ইপিএস গণনায়ও ভুল ওয়েটেড শেয়ার দেখিয়েছে ক্রাফটসম্যান। ওই অর্থবছরের শুরুতে কোম্পানিটির শেয়ার সংখ্যা ছিল ১ কোটি। এছাড়া ২১ সালের ২৪ নভেম্বর ইস্যু করা ৫০ লাখের (৫০০০০০০/৩৬০*২১৬) ওয়েটেড শেয়ার হয় ৩০ লাখ এবং ২০২২ সালের ২৩ মে ইস্যু করা ৩১ লাখের ওয়েটেড শেয়ার হয় (৩১০০০০০/৩৬০*৩৭) ৩১৮৬১১টি। ফলে ২০২১-২২ অর্থবছরে ওয়েটেড শেয়ার হয় মোট (১০০০০০০০+৩০০০০০০+৩১৮৬১১)=১৩৩১৮৬১১টি শেয়ার। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ১৩০২৫৪৭৯টি শেয়ার বিবেচনায় ইপিএস গণনা করেছে।

হিসাববীদ মোহাম্মদ সামসুর রহমান (এফসিএমএ) বলেন, ইপিএস গণনার ক্ষেত্রে ওয়েটেড শেয়ার বিবেচনায় নিতে হবে। তাই বলে বছরের শুরুর শেয়ার ওয়েট করে কমে আসার মতো কোন কারন দেখি না। ওয়েট হয় যেসব শেয়ার বছরের মাঝে ইস্যু করা হয় সেগুলো। আর অবচয় গণনায়তো বছর উল্লেখ করার দরকার নাই। আপনি যে হারে অবচয় চার্জ করবেন, সেটা দিয়ে বোঝা যায় কত বছরের আয়ুস্কাল বিবেচনায় নেওয়া হয়েছে।
৯৯ পৃষ্টায় নোট ২৩-এ ডাইলুটেড ইপিএস বলে ভুল ওয়েটেড শেয়ার দিয়েই গণনা করা হয়েছে। কিন্তু এ যাবতকাল শেয়ারবাজারে আসা সব কোম্পানি বিদ্যমান বা মোট শেয়ার দিয়ে ভাগ করে ডাইলুটেড ইপিএস গণনা করেছে।

প্রসপেক্টাসের ১০৯ পৃষ্টায় ২০১৯-২০ ও ২০১৭-১৮ অর্থবছরে ইপিএস দেখানো হয়েছে ০.০৪ টাকা। কিন্তু ১২২ পৃষ্টায় ওই ২ অর্থবছরে ০০ (শুন্য) দেখানো হয়েছে। কিন্তু ১২২ পৃষ্টাতেই ওই ২ অর্থবছরে নিট মুনাফাও দেখানো হয়েছে।


এসব বিষয়ে জানতে গত ১৩ মার্চ ক্রাফটসম্যান কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানতে চাই। যার আলোকে ৩১ মার্চ তারা মাত্র ৪টি বিষয়ে জবাব দিয়েছে। এরমধ্যে অবচয় নিয়ে তারা বলেছে, সেখানে স্থায়ী সম্পদের কোন নির্দিষ্ট সময়কালের উল্লেখ নেই এবং অবচয় মূল্য নির্ণয়ের পদ্ধতি ধরা হয়েছে রিডিউসিং ব্যালেন্স পদ্ধতি বা রিটেন ডাউন ভ্যালু পদ্ধতি। কোন সম্পদের অবচয় মূল্য নির্ধারণ করার জন্য রিডিউসিং ব্যালেন্স পদ্ধতি একটি স্মার্ট পদ্ধতি। একটি নির্দিষ্ট বার্ষিক অবচয়ের বিপরীতে, এই পদ্ধতিতে প্রতি বছর অবশিষ্ট সম্পদের মোট মূল্যের শতাংশ হিসাব করা হয়। এই পদ্ধতিতে প্রাথমিক বছরগুলিতে অবচয়ের হার বেশি দেখানো হয় যখন সম্পদের মূল্য বেশি থাকে। কোন যন্ত্রপাতি বা সরঞ্জাম যখন বয়স বাড়ার সাথে সাথে মূল্য হারাতে থাকে তখন অবচয়ের হারও ধীরে ধীরে কমতে থাকে। সুতরাং, রিডিউসিং ব্যালেন্স পদ্ধতি অনুযায়ী, কোন সরঞ্জাম বা যন্ত্রপাতি ঠিক কত সময়ে তার প্রত্যাশিত জীবনকাল তার কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না।
ইপিএস এর বিষয়ে ক্রাফটসম্যান কর্তৃপক্ষের দাবি, ইপিএস গণনা করা হয়েছে আইএএস-৩৩ এর নির্দেশনা মেনে। ইপিএস হিসাব করা হয় শেয়ারহোল্ডারদের জন্য বরাদ্দকৃত নিট আয়কে ঐ বছর বকেয়া থাকা সাধারণ শেয়ারের হিসাবকৃত গড় সংখ্যা দ্বারা ভাগ করে। তারা জানায়, সাবরিনা জামানের জন্য শেয়ার ইস্যু করার তারিখ ছিল ২০২৩ সালের ২৬শে জুন এবং ইস্যু করা শেয়ারের সংখ্যা ছিল ৫৬০,০০০টি। প্রসপেক্টাসে উল্লেখিত ১৭ই সেপ্টেম্বর, ২০২৩ তারিখকে আইএএস-১০ ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড-এর অধীনে একে রিপোর্টিং পিরিয়ডের পরের একটি ঘটনা হিসাবে বর্ণনা করা যেতে পারে। রিপোর্টিং পিরিয়ডের পরের ইভেন্টগুলি,অনুকূল হোক বা প্রতিকূল, রিপোর্টিং পিরিয়ডের শেষ সময় এবং আর্থিক বিবরণী ইস্যু করার জন্য অনুমোদিত তারিখের মাঝখানে ঘটে থাকে।
কোন প্রতিষ্ঠান সামঞ্জস্যপূর্ণ ঘটনাগুলির উপর আলোকপাত করে তার আর্থিক বিবরণীতে স্বীকৃত পরিমাণকে সমন্বয় করে, কিন্তু অ-সামঞ্জস্যপূর্ণ ঘটনাগুলোর জন্য তাদের আর্থিক বিবরণীতে কোন সমন্বয় করে না। যদি রিপোর্টিং পিরিয়ড শেষ হওয়ার পরে অ-সামঞ্জস্যপূর্ণ কোন ঘটনা ঘটে, তাহলে আইএএস-১০-এর নির্দেশনা অনুযায়ী তা প্রকাশ করতে হবে।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














