ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

পাঁচ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

২০২৪ এপ্রিল ০৯ ১১:৪৫:১৫
পাঁচ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক: মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামি ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৫ দিন দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের ছুটির পর আগামী ১৫ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯ টা থেবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন