ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

ভালো লভ্যাংশ সত্ত্বেও ব্যাংকে বিনিয়োগকারীদের আগ্রহ নেই

২০২৪ এপ্রিল ২১ ০৯:৪৩:৫০
ভালো লভ্যাংশ সত্ত্বেও ব্যাংকে বিনিয়োগকারীদের আগ্রহ নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২৩ সালে ব্যবসায় ভালো মুনাফা হচ্ছে। যার উপর ভিত্তি করে ব্যাংকগুলোর পর্ষদ ভালো লভ্যাংশও ঘোষণা করছে। তারপরেও তুলনামূলক তলানিতে থাকা ব্যাংকের শেয়ারে আগ্রহ দেখাচ্ছে না বিনিয়োগকারীরা।

শেয়ারবাজারে বর্তমানে ৩৬টি ব্যাংক রয়েছে। এরমধ্যে ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ লভ্যাংশ সংক্রান্ত সভা করেছেন। যেগুলোর ২০২৩ সালের ব্যবসায়িক অবস্থাও প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশ সভা করা ১১টি ব্যাংকের মধ্যে ১০টির পর্ষদ ভালো লভ্যাংশ ঘোষণা করেছে। আর অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করা আইসিবি ইসলামীক ব্যাংকের পর্ষদ কোন লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে।

এখন পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করা ব্যাংকগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এ ব্যাংকটির পর্ষদ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরপরের অবস্থানে থাকা উত্তরা ব্যাংকের পর্ষদ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ব্যাংকগুলো থেকে ভালো লভ্যাংশ ঘোষণা করা হলেও এই খাতটি শেয়ার দরে অনেক পিছিয়ে রয়েছে। অথচ এ খাত থেকে সবসময় ভালো লভ্যাংশ পাওয়া যায়। এছাড়া শেয়ারের বাজার দরের তুলনায় লভ্যাংশ অনুপাতও (ডিভিডেন্ড ইল্ড) ভালো।

নিম্নে ব্যাংকগুলোর লভ্যাংশ ও ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন