ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

আমান ফিডের মুনাফা বেড়েছে ৬৮০ শতাংশ

২০২৪ এপ্রিল ২৩ ০৯:৫৪:৩৫
আমান ফিডের মুনাফা বেড়েছে ৬৮০ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিডের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) ব্যবসায় ৬৮০ শতাংশ মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.০৫ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৩৪ টাকা বা ৬৮০ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.১১) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল (০.৩৩) টাকা। এক্ষেত্রে লোকসান কমেছে ০.২২ টাকা বা ৬৭ শতাংশ।

কোম্পানিটির গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৩৯ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন