ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বাটা সু’র ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০২৪ এপ্রিল ২৫ ১০:৩০:২২
বাটা সু’র ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু’র পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্তভাবে ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ওই বছরের জন্য ৩৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৯.৩১ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৭.৯৩ টাকায়।

বাটা সু’র ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৬ মে রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন