ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

গেইনারে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

২০২৩ আগস্ট ২৮ ১৭:০০:০৩
গেইনারে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে ব্যবসায়িক পারফরমেন্সের তুলনায় ঝুঁকিপূর্ণ হওয়া কোম্পানির দাপট দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের। কোম্পানিটির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৬.৪২ শতাংশ, খান ব্রাদার্সের ৪.৩৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.০৩ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৯৭ শতাংশ, জেমিনী সী ফুডের ৩.৭৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৫৭ শতাংশ, সোনালি পেপারের ৩.০১ শতাংশ, সী পার্লের ২.৯৯ শতাংশ ও বিডিকমের ২.৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন