ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান বেড়েছে ১৪১ শতাংশ

২০২৪ মে ২৭ ১১:১৫:৩১
স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান বেড়েছে ১৪১ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) ব্যবসায় ১৪১ শতাংশ লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৫.৩১) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল (৬.৩৬) টাকা। এতে করে লোকসান বেড়েছে (৮.৯৫) টাকা বা ১৪১ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.২৬) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়েও হয়েছিল (২.০৩) টাকা। এক্ষেত্রে লোকসান বেড়েছে (১.২৩) টাকা বা ৬১ শতাংশ।

কোম্পানিটির গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (৩০.১৩) টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন