বিএসইসি নিশ্চুপ, ডিএসই আগে থেকেই নিস্ক্রিয়, সিএসই থেকেও নেই
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েক মাস ধরে শেয়ারবাজারে চলছে ভয়াবহ পতন। এতে করে নিয়মিত কমছে বিনিয়োগকারীদের বিনিয়োগ। যা গত ২ মাসে লাখ কোটি টাকার বেশি কমেছে। এই চরম মন্দায় নিয়মিত বাজার ছাড়ছেন হাজারো বিনিয়োগকারী। তারপরেও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কোন ভূমিকা নেই এ নিয়ে।
আগের ধারাবাহিকতায় রবিবার (০৯ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৭১ পয়েন্টে। এমন পতনে ডিএসইএক্স সূচকটি ২০২১ সালের ৫ এপ্রিলের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ সূচকটি বিগত ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৪ এপ্রিল সূচকটি রবিবারের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৫০৮৯ পয়েন্টে।
ধারাবাহিক এই পতনে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগমূল্য কমে গেছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এ বছরের ১৭ জানুয়ারি ডিএসইর সব সিকিউরিটিজের দাম ছিল ৭ লাখ ৮৮ হাজার ৪৪৯ কোটি টাকা। যা কমে ৯ জুন নেমে এসেছে ৬ লাখ ৩৯ হাজার ৯৯ কোটি টাকায়। অর্থাৎ চলতি বছরে বিনিয়োগকারীরা হারিয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩৫০ কোটি টাকা। তবে প্রকৃতপক্ষে এর পরিমাণ আরও বেশি। কারন এরইমধ্যে কিছু ট্রেজারি বন্ড ও কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। যেগুলো তালিকাভুক্তিতে স্বাভাবিকভাবেই বাজার মূলধনে কয়েক হাজার কোটি টাকা যোগ হয়েছে।
শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।
তবে বিনিয়োগকারীদের এমন রক্তক্ষরণেও কার্যত নিশ্চুপ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। টানা পতনে বিনিয়োগকারীরা নিঃশ্ব হয়ে মরার অবস্থা হলেও কোন কার্যকর ভূমিকা নেই বিএসইসির। যা দু-একটি ভূমিকা রাখতে চায়, সেটাও কাজে আসছে না।
অথচ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন বিএসইসির এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে অসংখ্য কাজ করতে দেখা গেছে। ডিএসইর সূচক ১০ হাজারে ও লেনদেন কিভাবে ৫ হাজার কোটি টাকা করা যায়, তা নিয়ে সক্রিয় ছিল। এমনকি বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য অনেক দেশে রোড শো করেছে।
তবে চলমান বাজারের মন্দায় অনেকটা ব্যর্থ অতিতের সেই প্রাণাঞ্চল শিবলী কমিশন। এখন সূচক ও লেনদেন দেখা তাদের কাজ না বলে দায়িত্ব থেকে পালিয়ে বা দূরে সরে যেতে চায় এই নিয়ন্ত্রক সংস্থাটির কর্তারা।
তবে প্রকৃতপক্ষে শেয়ারবাজারের উন্নয়নে যাদের ভূমিকা রাখা দরকার এবং যাদের দায়িত্ব, তারা অনেক আগে থেকেই নিস্ক্রিয়। শেয়ারবাজারে সূচক ও লেনদেনের উন্নতিতে আয় বাড়ে স্টক এক্সচেঞ্জের। এটা বাড়ানো তাদেরই দায়িত্ব। কিন্তু তারা অনেকটা বিএসইসির উপরে দায়িত্ব দিয়ে বসে বসে আয় করার মতো মানসিক অবস্থায় চলে গেছে। সেটাও যদি না হয়, তাহলে ব্রোকারেজ হাউজ বা সদস্যদের দেওয়া হাজার কোটি টাকার এফডিআর তো আছেই, সেখান থেকে সুদজনিত যা আসবে, তা দিয়েই চালিয়ে নেবে।
কিন্তু ডিমিউচ্যুয়ালাইজেশনের আগে এমন ছিল না দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারবাজারের যেকোন ক্রান্তিকালে রকিবুর রহমানেরা দৌড়ঝাঁপ শুরু করতেন সমাধানে করণীয় নিয়ে। কিভাবে বাজারকে সমস্যা থেকে উত্তোরন করে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে ভাবতেন।
কিন্তু ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে ডিএসই পর্ষদে অধিকাংশই এখন স্বতন্ত্র পরিচালক। যাদের শেয়ারবাজার নিয়ে মাথাব্যাথা নেই। তারাতো এই বাজারে সরাসরি জড়িত না। ডিএসইর মতো একটি প্রতিষ্ঠানে আসায় তাদের মর্যাদা বেড়েছে। এছাড়া বোর্ড মিটিং ফিসহ বিভিন্নভাবে আয় হচ্ছে। এজন্য অনেকে তদবির করে নিয়োগ পেয়েছেন। এই বাজারে বিনিয়োগকারীরা নিঃশ্ব হয়ে গেলেও তাদের কিছুই যায় আসে না।
ডিএসই এখন নিস্ক্রিয় হলেও দেশের ২য় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শুরু থেকেই না থাকার মতো। শেয়ারবাজারের সমস্যা নিয়ে এই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে কখনো মাথায় চাঁপ নিতে হয়নি। বিএসইসি ও ডিএসইর উপরই সব দায়িত্ব, এমন মনোভাব নিয়েই শুরু থেকে পথ পাড়ি দিচ্ছে সিএসইর কর্তারা। যে কারনে এ বাজারটি দীর্ঘ পথচলায়ও নিজস্ব আলোয় জলতে পারেনি। বেরিয়ে আসতে পারেনি পরনির্ভরশীলতার মানসিকতা থেকে সিএসইর কর্তা।
পাঠকের মতামত:
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














