ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে আফতাব অটো

২০২৪ জুলাই ০৫ ১১:১৫:২২
সাপ্তাহিক গেইনারের শীর্ষে আফতাব অটো

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৩০ জুন -৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে আফতাব অটো। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২১.৩৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সিলকো ফার্মার ২০.৬৯ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৮.০৫ শতাংশ, জেমিনী সীর ১৭.৫৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৭.২২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭.০৭ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১৬.০৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৫.৭৫ শতাংশ, নাভানা সিএনজিয়ের ১৫.৪৫ শতাংশ ও এডিএন টেলিকমের ১৫.৪৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন