শেয়ার বিক্রি করে হাতিয়ে নিতে চায় হাজার হাজার কোটি টাকা
শেয়ারে আকৃষ্ট করতে মুনাফায় ধস সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বৃদ্ধি
অনেক দিন ধরেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ তাদের হাতে থাকা শেয়ার উচ্চ দরে বিক্রির চেষ্টা করছেন। এজন্য বিভিন্ন জায়গায় যোগাযোগও করেছেন। যারা বাজার দরের থেকে কিছুটা ছাড় দিয়েও শেয়ার বিক্রি করতে চান। কিন্তু এতে করেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। কারন শেয়ারটি যোগ্যতার তুলনায় অনেক উচুঁতে অবস্থান করছে। যে শেয়ারটিতে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মুনাফায় ধস সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের থেকে বেশি হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২১ সালে পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ শেয়ার উদ্যোক্তা/পরিচালকদের বাহিরে সাধারন বিনিয়োগকারীদের কাছে ধারনের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস বাংলাদেশ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উদ্যোক্তা/পরিচালকদেরকে ১০ শতাংশ শেয়ার অফলোডের নির্দেশ দেয়। বিএসইসির ওই নির্দেশনা ছাড়াই শেয়ার বিক্রি করে ওয়ালটন কর্তৃপক্ষের শেয়ারবাজার থেকে টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্য ছিল শুরু থেকে। এলক্ষ্যে তারপর থেকেই চেষ্টা করে আসছে ওয়ালটন কর্তৃপক্ষ। যে কোম্পানিটির কাট-অফ প্রাইস অতিমূল্যায়িত করা হয়েছিল ইস্যু ম্যানেজারের প্রত্যক্ষ কারসাজিতে।
বানকো ফাইন্যান্সকে রেকর্ড জরিমানা : একই অপরাধের অ্যাগ্রো অর্গানিকাকে পুরুস্কৃত
বিএসইসির নির্দেশনা অনুযায়ি, ওইসময় ওয়ালটন হাইটেকের উদ্যোক্তা/পরিচালকদেরকে তাদের ধারনকৃত শেয়ারের ৯.০৩% শেয়ার বিক্রি করার দরকার পড়ে। সে হিসেবেওয়ালটনের ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ারের মধ্যে ২ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৪৯১টি শেয়ার অফলোড করতে হবে। যার বর্তমান বাজার দর ২ হাজার ৮৭৭ কোটি ৪৫ লাখ টাকা।
এই বিশাল অর্থ তুলে নিতে ওয়ালটন কর্তৃপক্ষ বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে। কিন্তু কোম্পানিটির শেয়ারে কোন ক্রেতা নেই। গত বছরের ৩১ আগস্ট থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন এক প্রকার বন্ধ রয়েছে। ওইসময় থেকে অবস্থান করছে ফ্লোর প্রাইসে (দর কমার সর্বনিম্ন সীমা)। এই ফ্লোর প্রাইস না থাকলে শেয়ারটি আরও আগেই অনেক কমে যেতে পারতো।

এই অবস্থায় শেয়ারটিতে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরী করতে নতুন কৌশল হাতে নিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। কোম্পিানিটির আগের বছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে মুনাফায় ধস নামা সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের ২৫০% থেকে বাড়িয়ে ৩০০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর উদ্যোক্তা/পরিচালকেরা আগের বছরের ১৫০% থেকে কমিয়ে নেবে ৯০%।
প্রাপ্ত তথ্য অনুযায়ি, ওয়ালটন থেকে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৩০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তবে উদ্যোক্তা/পরিচালকদের জন্য ৯০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৯ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন....
শেয়ারবাজারে আসার আগে ২৭ লাখ টাকার কোম্পানি হয়ে গেল ৩৮ কোটি
এতে করে সাধারন শেয়ারহোল্ডারদের ৯ কোটি ১৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর উদ্যোক্তা/পরিচালকেরা নেবেন ২৬৯ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ। এ হিসেবে ওয়ালটন থেকে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মোট ২৭৯ কোটি ৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।
এর আগের বছর ওয়ালটন থেকে সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ২৫ টাকা করে মোট ৭ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়। আর উদ্যোক্তা/পরিচালকেরা ১৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১৫ টাকা করে মোট ৪৫০ কোটি টাকার নগদ লভ্যাংশ নেন।
এ কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২৫.৮৪ টাকা হিসেবে ৭৮২ কোটি ৭৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২৭৯ কোটি ৬ লাখ টাকার বা ৩৫.৬৫% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৫০৩ কোটি ৭১ লাখ টাকা বা ৬৪.৩৫% রিজার্ভে যোগ হবে।
প্লেসমেন্ট বিক্রির জন্য উদ্দেশ্য শুধু তালিকাভুক্তি : এরইমধ্যে অবৈধভাবে অনেক টাকা ব্যয়
এর আগে ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৪০.১৬ টাকা হিসেবে ১ হাজার ২১৬ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এরমধ্যে থেকে ৪৫৭ কোটি ৩২ লাখ টাকার বা ৩৭.৫৯% নগদ লভ্যাংশ বিতরন করা হয়। বাকি ৭৫৯ কোটি ২৪ লাখ টাকা বা ৬২.৪১% রিজার্ভে যোগ হয়।
ওয়ালটনের মুনাফায় এই ধসের কারন হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ বিশ্ববাজার অস্থিতিশীল ও বৈদেশিক মুদ্রার উচ্চ দর বৃদ্ধিকে কারন হিসেবে উল্লেখ করেছে।
উল্লেখ্য, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৩০ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩ কোটি ৫ লাখ ৯৫ হাজার ৭৬০ টাকা বা ১.০১ শতাংশ। কোম্পানিটির শনিবার (০৯ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১০৪৭.৭০ টাকায়।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি আসছে
- ইংল্যান্ডে ফেরা নিয়ে বড় আভাস দিলেন হ্যারি কেইন
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন
- এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর উত্থান
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- রবিবার লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- রবিবার প্রিমিয়ার লিজিংয়ের লেনদেন বন্ধ
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- মিথুন নিটিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৪৪৪ শতাংশ
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৩.৩৫ লাখ কোটি
- ‘আমার শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’
- ‘ক্যামেরার দিকে সালমান তাকালেই ম্যাজিক ঘটে’
- সংকটে বুক বিল্ডিংয়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করা এস্কয়ার নিট
- স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ
- এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন
- দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, বললেন ক্যারি
- ডারউইন জয়ের পর র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
- শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন
- আজও লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে রিলায়েন্স ওয়ান
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার
- ‘বিজেপির আইটি সেল টাকা দিয়ে আমার মেয়েকে ট্রোল করে’: শত্রুঘ্ন
- বদলাচ্ছে অর্থবছর, বাড়তে পারে উন্নয়নকাজের গতি
- ৩০ বছরের চুক্তিতে খুলছে দুই বন্ধ টেক্সটাইল মিল
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, পাঁচজনের বেতন অবনমন
- শেষ দিনে ভারতের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান
- ফারুক কেন ছিলেন অন্যদের চেয়ে আলাদা
- সেনা ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক
- এ বছরেই বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে














