এস আলমের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক কৌশলে দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটি থেকে ঋণ নিয়ে, সেই অর্থ দিয়েই শেয়ার কিনে নেওয়া হয় ব্যাংকটির নিয়ন্ত্রন। তবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এ অবস্থায় এস আলম যেনো শেয়ার বেচে টাকা পাঁচার করতে না পারে, সেলক্ষ্যে নিষেধাজ্ঞা চেয়েছে ব্যক্তি শেয়ারধারী তথা বিনিয়োগকারীরা। তাঁরা বলেছেন, এসব শেয়ার একদিকে অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে বৈধ শেয়ারধারীদের শেয়ার বিক্রিতে বাধ্য করে সেই শেয়ার কেনা হয়েছে। এই ব্যাংকে বর্তমানে এস আলম গ্রুপের প্রায় ৮২ শতাংশ শেয়ার রয়েছে।
রবিবার (১৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আলাদাভাবে দেওয়া এক চিঠিতে এসব কথা বলেন বিনিয়োগকারীরা।
ব্যক্তি শেয়ারধারী তথা বিনিয়োগকারীরা চিঠিতে বলেন, গত কয়েক বছরে দেশের ব্যাংক খাত এক বিশেষ অবস্থার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে গেছে। এস আলম গ্রুপ অত্যন্ত সুকৌশলে দেশের প্রচলিত আইনকানুনকে পাশ কাটিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়। আবার সেই অর্থ দিয়ে দেশ ও বিদেশের একাধিক কোম্পানির মাধ্যমে শেয়ার কিনে ব্যাংকের মালিকানা নিজেদের দখলে নিয়ে নেয়। এ প্রক্রিয়ার ফলে ব্যাংকের দীর্ঘদিনের শেয়ারধারীরা তাঁদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে বাধ্য হন। ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোট শেয়ারের প্রায় ৮২ শতাংশ এস আলম গ্রুপ কুক্ষিগত করে নেয়।
চিঠিতে বলা হয়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী সফল ছাত্র আন্দোলনের ফলে এক অবিস্মরণীয় গণবিপ্লবের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে। এ অবস্থায় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং দেশের অর্থনীতির স্বার্থে বিগত দিনের ফ্যাসিবাদী শাসনের সহযোগী প্রতিষ্ঠানগুলো যাতে তদন্তের আগে তাদের শেয়ার বিক্রি করতে না পারে, সে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এস আলম গ্রুপ বর্তমানে ২৪টি প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের শেয়ার ধারণ করছে। তাই আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে গভর্নরের কাছে দেওয়া আরেক চিঠিতে দ্রুত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও বিনিয়োগকারীরা। চিঠিতে তাঁরা বলেন, ইসলামী ব্যাংকের অসৎ পরিচালক ও কর্মকর্তাদের সহায়তায় বিপুল অর্থ লোপাট ও পাচার করা হয়েছে। এ জন্য আমানতকারীদের আস্থা ফেরাতে ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে দ্রুত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন তাঁরা।
বিদায়ী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ২০১৭ সালে ইসলামী ব্যাংককে ‘জামায়াতমুক্ত’ করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ দেওয়া হয় এস আলম গ্রুপকে। মালিকানা পরিবর্তনে সহায়তা করেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এরপর সাড়ে সাত বছরে নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থসংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকের মোট ঋণের এক-তৃতীয়াংশ। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। টাকা বের করে নেওয়া হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তাঁর স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ কর্মকর্তা-কর্মচারীদের নামে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে।
পাঠকের মতামত:
- তারকা দম্পতিকে ঘিরে বিস্ফোরক দাবি
- বাংলাদেশে ঋণের চেয়ে অনুদানই বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র
- মার্কিন বিনিয়োগকারীদের ঢাকা সফর
- বন্ডবাজার চাঙা করতে আন্তঃসংস্থা কমিটি
- আপাতত অবসায়ন হচ্ছে না পিপলস লিজিং
- ভ্যানগার্ড ফান্ডের নিরীক্ষায় অনিয়ম, চাপে নিরীক্ষক তারেক রশিদ
- ‘এটা আমার জন্য অনেক হ্যাসেল’
- ডন জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে, আদালতে সিআইডির আবেদন
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- ৭ কার্যদিবসে শেয়ারদর ২৪.৬৪% উল্লম্ফন, কারণ জানে না কোম্পানি
- পিএসআই ছাড়াই শেয়ারদর ৪০.৪২% বৃদ্ধি, বাড়ছে ঝুঁকির শঙ্কা
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ
- ৩১ হাজার ৫০০ কোটি টাকার এলআইসি শেয়ার বিক্রি করল মোদী সরকার
- ঋণের জট কাটলেও নতুন জাহাজ পেতে আরও তিন বছর, বহরে এখনো মাত্র ৭ জাহাজ
- গ্যাসসংকটে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, ঝুঁকিতে নতুন রপ্তানি আদেশ
- আইএফআইসি ব্যাংকের আর্থিক সংকট গভীর, আমানতকারীদের ঝুঁকি বাড়ছে
- সালতা ক্যাপিটালের পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত
- হোয়াইট হাউসের বলরুম প্রকল্প স্থগিত, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প
- সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
- ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন
- অস্কারের প্রাথমিক দৌড়ে পাকিস্তানের ‘মেরা লিয়ারি’
- হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
- ৪ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে আজ প্রশাসক নিয়োগ, ভেঙে দেওয়া হবে পর্ষদ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৭৮১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮২ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- কেন ইসলাম গ্রহণ করেছিলেন দীপিকা? জানালেন সহ-অভিনেত্রী
- মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া ২৬% কমেছে
- স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক শিল্পে আনতে নতুন নীতিমালা
- এসআইবিএল থেকেও প্রশাসক প্রত্যাহার
- ৮০০ কোটি টাকার বন্ড জালিয়াতি তদন্তে সিআইডি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- এসবিএসি ব্যাংকের পরিচালক ১.৮০ কোটি শেয়ার বেচবে
- জুলাই কনসার্টে হাসানের মুখে আঘাত করল পানির বোতল
- বক্স অফিসে শীর্ষে নতুন ‘স্পাইডার-ম্যান’
- ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ব্যাংক হিসাব জব্দ ও এলসি সংকটে উৎপাদন বন্ধ: এস.আলম কোল্ড রোলড
- পর্তুগালে প্রথমবারের মতো ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- জিবিবি পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- লেনদেনে ফিরেছে ইউসিবি
- জুলাইয়ে শেয়ারবাজারে কমেছে প্রায় ২৩ হাজার বিও হিসাব
- মাধুরীর কোটি টাকার সম্পত্তি বিক্রি
- পাঁচ বছরে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে রবি
- ২৭১ কোটি টাকার বীমা দাবি পরিশোধে অক্ষম, ভবিষ্যৎ নিয়েও শঙ্কা নিরীক্ষকের
- পাঁচ বিষয়ে তদন্তে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ
- লাইফ ফান্ড থেকে ২,৩৬৭ কোটি টাকা লোপাট, দেউলিয়ার দ্বারপ্রান্তে ফারইস্ট ইসলামী লাইফ
- ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে একাধিক অনিয়ম, এক্স অ্যাঞ্জেলের কাছে বিএসইসির ব্যাখ্যা তলব
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- ১৪ কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ৩২% বৃদ্ধি
- ‘রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নিয়েছিল বান্ধবী’
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- লুজারের শীর্ষে রিং-শাইন
- গেইনারের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- বৃহস্পতিবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে ইউসিবি
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন ড. এম. তামিম
- ইউসিবির লেনদেন বন্ধ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বন্ডবাজার চাঙা করতে আন্তঃসংস্থা কমিটি
- আপাতত অবসায়ন হচ্ছে না পিপলস লিজিং
- ভ্যানগার্ড ফান্ডের নিরীক্ষায় অনিয়ম, চাপে নিরীক্ষক তারেক রশিদ














