ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ৩৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

২০২৪ আগস্ট ২৪ ১১:৪০:৫৬
সাপ্তাহিক লেনদেনের ৩৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ১২২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৩৮.৫৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯৪ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩৮.৫৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৯.২৪%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে - ব্র্যাক ব্যাংকের ৭.০৫%, স্কয়ার ফার্মার ৪.৫৩%, ইউসিবি ব্যাংকের ৩.৩৭%, সিটি ব্যাংকের ৩.১৫%, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩.০১%, অলিম্পিকের ২.৬২%, জেএমআই হসপিটালের ২.০৫%, রবির ১.৯৪% ও ইসলামী ব্যাংকের ১.৬০% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন