ছুটি কাটিয়ে বিএসইসির প্রতিনিধি বাশারের ডিএসইতে যোগদান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গুরুত্বপূর্ণ পদ প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও)। স্বৈরাচার আওয়ামীলীগের প্রভাবশালী লোকদের ব্যবহার করে ওই পদে চাকরী বাগিয়ে নেন অযোগ্য ও সিদ্ধান্তহীনতায় ভোগা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। যিনি ডিএসই থেকে বেতনাদি নিলেও অন্যায়ভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধির মতো দায়িত্ব পালন করতেন। যে কারনে তাকে বিএসইসির প্রতিনিধি হিসেবে ডাকা হয়। যিনি ডিএসইতে যোগদানের আগে মার্চেন্ট ব্যাংকে চাকরী করাকালীন সবচেয়ে বাজে কোম্পানিকে শেয়ারবাজারে এনেছেন।
এই খায়রুল বাশার ডিএসইর দুঃসময়ে ছুটিতে ঘুরতে যান। যেসময় ডিএসইর পর্ষদ ভেঙ্গে যায়, ব্যবস্থাপনা পরিচালক পদে কেউ নাই। সেই মুহূর্তে তিনি ২০ আগস্টের দিকে লম্বা ছুটিতে চলে যান। যিনি গতকাল (০৮ সেপ্টেম্বরে) যোগদান করেছেন।
তবে ডিএসইর কর্মকর্তা ও ট্রেকহোল্ডাররা মনে করেছিলেন, খায়রুল বাশার নিজেই সম্মান নিয়ে পদত্যাগ করবেন। তিনি আর যোগদান করবেন না। কারন তাকে যারা বিএসইসির প্রতিনিধি হিসেবে ডিএসইতে বসিয়েছিল, তারা এখন নাই। ফলে অযোগ্য বাশারের ডিএসইতে টিকে থাকা সম্ভব হবে না।
ডিএসইর জ্যেষ্ঠ এক ট্রেকহোল্ডার অর্থ বাণিজ্যকে বলেন, গত কমিশন ডিএসইর পুরো কাঠামো নষ্ট করে দিয়েছে। কমিশনের ক্ষমতার অপব্যবহারে ডিএসইর নিজস্বতা বলে কিছু ছিল না। পর্ষদ থেকে শুরু করে ম্যানেজমেন্টেও তারা নিজেদের লোক বসিয়েছিল। যাদের একজন খায়রুল বাশার। যে ডিএসই থেকে মাসে কয়েক লাখ টাকার বেতনাদি নিচ্ছে। কিন্তু কাজ করেছে বিএসইসির হয়ে। তবে এসব অপকর্মের দিন শেষ। সে যাদের হয়ে কাজ করেছে, তারাই পদত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছে। যাদের দোসর স্বতন্ত্র পরিচালকেরাও ডিএসইর পর্ষদ থেকে পদত্যাগ করেছে স্বেচ্ছায়। এখন খায়রুল বাশারদের মতো লোকজনকেও ডিএসই থেকে বিদায় করা হবেই। তবে বাশার যদি স্বেচ্ছায় পদত্যাগ করে, তাহলে সম্মান নিয়ে যেতে পারবে। অন্যথায় অপমানিত হয়ে বিদায় নিতে হবে। যা করতে চাই না।
খায়রুল বাশার ২০২২ সালের ১২ জুন ৩ বছরের জন্য ডিএসইতে সিআরও পদে যোগদান করেন। এর আগে তিনি মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী পদে কর্মরত ছিলেন।
ডিএসইর এক পরিচালক অর্থ বাণিজ্যকে বলেন, খায়রুল বাশারকে দিয়ে ডিএসইর দুই আনা উপকার হয় না। বরং বিগত কমিশন থাকাকালীন ক্ষতি হইছে। যাদের প্রভাব খাটিয়ে তিনি ডিএসইর সিআরও হয়েছেন। যার বিনিময়ে ডিএসইর তথ্য পাচার করতেন বাশার। যার যোগ্যতাতো নেই, পাশাপাশি বিবেকবোধ খুবই কম। তা না হলে ডিএসইর বর্তমান প্রেক্ষাপটে তিনি লম্বা ছুটি নিয়ে আমেরিকা যেতে পারতেন না। যেখানে ডিএসইর পর্ষদ ভেঙ্গে গেছে, ব্যবস্থাপনা পরিচালক পদে কেউ নাই। সেই মুহূর্তে তিনি লম্বা ছুটিতে চলে যান। তবে এক্ষেত্রে সে না থাকায় বিদ্যুত বিল, পানি খরচ ইত্যাদি কম হচ্ছে। ডিএসইর উন্নয়নে এসব কর্মকর্তাদের ছাটাই করে সংস্কার করতে হবে। অন্যথায় ভালো কিছু আশা করা ঠিক হবে না।
ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে খায়রুল বাশার জাহিন স্পিনিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ও কপারটেক ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে শেয়ারবাজারে আনেন। এ ৩টি কোম্পানির মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজকে অন্যায়ভাবে শেয়ারবাজারে আনতে যুক্ত ছিলেন বহুল বিতর্কিত নাফিজ সরাফাত। কোম্পানিটির আইপিও প্রক্রিয়ায় খায়রুল বাশারের ভূমিকা পালনে খুশি হন নাফিজ সরাফাত। যে কারনে তাকে পরবর্তী সময়ে ডিএসইর সিআরও হিসেবে নিয়োগের ক্ষেত্রে সহায়তা করেন। এছাড়া বিএসইসির সাবেক কমিশনার ও খায়রুল বাশারের বন্ধু অধ্যাপক শেখ সামসুদ্দিন তার ডিএসইতে নিয়োগে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন। তিনি এখনো ডিএসইর সিআরওর দায়িত্বে রয়েছেন।
খায়রুল বাশারের আইপিওতে আনা ৩টি কোম্পানির মধ্যে জাহিন স্পিনিং ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস অস্বিত্ব সংকটে। কোম্পানি দুটির যাচ্ছে-তাই অ্যাকাউন্টস বানিয়ে শেয়ারবাজারে আনা হয়। এছাড়া কপারটেক ইন্ডাস্ট্রিজ ব্যবসায় টিকে থাকলেও এ কোম্পানিটির ক্ষেত্রে অনেক অনিয়ম করা হয়।
আইপিওকালীন কপারটেকের আর্থিক প্রতিবেদনে অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আটকে যায়। নিরীক্ষকের বিষয়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। এর ভিত্তিতে সংশ্লিষ্ট নিরীক্ষক আহমেদ অ্যান্ড আখতারকে নিষিদ্ধ করে আইসিএবি। কোম্পানিটির অনিয়ম নিয়ে রিপোর্টি করতে গিয়ে অনেক হুমকিও পেতে হয়েছে সাংবাদিকদের।
খায়রুল বাশারের হাত ধরে ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় জাহিন স্পিনিং। আইপিওতে ১২ কোটি টাকা সংগ্রহ করা কোম্পানিটির শেয়ার দর এখন অভিহিত মূল্যের নিচে ৭.৬০ টাকায়। যে কোম্পানিটি ২০১৯-২০ অর্থবছর থেকে লোকসানে রয়েছে।
খায়রুল বাশারের আরেক কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডসও তালিকাভুক্তির পর থেকে ক্রমানয়ে ধংসের পথে। শেয়ারবাজার থেকে আইপিওতে ১৫ কোটি টাকা সংগ্রহ করা এ কোম্পানিটির শেষ ২ অর্থবছর লোকসান হয়েছে। বন্ধ রয়েছে শেয়ারহোল্ডারদের প্রাপ্তি। তবে দূরবস্থার মধ্যে থাকা এ কোম্পানিটি অধিগ্রহণ করেছে এসএস স্টিলের জাভেদ অপগ্যানহ্যাপেন। চেষ্টা করানো হচ্ছে ঘুরে দাঁড় করানোর।
ডিএসইর এক উর্ধ্বতন কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, খায়রুল বাশার বিএসইসির সাবেক কমিশনার ও তার বন্ধু শেখ সামসুদ্দিন এবং আওয়ামীলীগের নাফিজ সরাফাতের প্রভাব খাটিয়ে ডিএসইর সিআরও পদ বাগিয়ে নেন। তিনি নিজের যোগ্যতায় সিআরও হননি। এরচেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে তিনি অযোগ্যতা নিয়ে ডিএসইর উচ্চ বেতনাদির সুবিধা নিলেও কাজ করেছেন বিএসইসির প্রতিনিধি হিসেবে। যিনি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও কমিশনার শেখ সামসুদ্দিনের হয়ে কাজ করতেন। ডিএসইর অভ্যন্তরীন বিষয়াদি সবসময় ওই দুজনকে জানাতেন খায়রুল বাশার। তারপরেও ডিএসইর কেউ কিছু বলতে পারেননি। কারন উনাকে কিছু বলার আগে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারের বিষয়টি সবার আগে মাথায় চলে আসতো।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














