ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

৮.৭৩ টাকা ইপিএসের কোম্পানির শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ১০ ১০:০৪:৩৬
৮.৭৩ টাকা ইপিএসের কোম্পানির শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৭৩ টাকা। আর ২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪.৭৫ টাকায়।

কনফিডেন্স সিমেন্টের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ৩০ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন