ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটির ৪ ফান্ড তদন্তের সিদ্ধান্ত

২০২৪ সেপ্টেম্বর ১৮ ২০:৩৮:০০
সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটির ৪ ফান্ড তদন্তের সিদ্ধান্ত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেডের পরিচালিত ৪টি ফান্ডের অনিয়ম তদন্তের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯২১তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুন ৯১১তম সভায় সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি ফান্ডের খসড়া ট্রাস্ট ডীড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন প্রদানের পরবর্তীতে এ সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন বিরূপ তথ্য দেখা দেয়। ফলে ফান্ডটির নিবন্ধন সনদ প্রদান করা হবে না। এছাড়া সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেডের পরিচালিত ৪ টি ফান্ডের তদন্ত করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন